বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
প্রযুক্তি

স্মার্টফোনেরও মেয়াদ থাকে, মেয়াদোত্তীর্ণ হলে কীভাবে বুঝবেন?

নবীন নিউজ, ডেস্ক ১২ ফেব্রুয়ারি ২০২৪ ০৩:১৯ পি.এম

জানেন কি স্মার্টফোনেরও যে মেয়াদ থাকে। কি এ কথা শুনেই চমকে উঠলেন, ভাবছেন ফোনও মেয়াদোত্তীর্ণ হয় নাকি? পৃথিবীতে সবকিছুরই একটি নির্দিষ্ট মেয়াদ থাকে। মেয়াদোত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে পণ্যগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। তেমনি আপনার ব্যবহৃত ফোনেরও আছে একটি নির্দিষ্ট মেয়াদ।

স্মার্টফোন বর্তমানে আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। আজ স্মার্টফোন আর শুধুমাত্র কল করার জন্য ব্যবহার করা হয় না, ফটোশ্যুট থেকে শুরু করে অনলাইন নানা জিনিস অর্ডার করা এবং টিকিট বুক করা সহ নানা কাজে ব্যবহার করা হয়। এমন পরিস্থিতিতে আমাদের অবশ্যই জানা উচিত স্মার্টফোনের মেয়াদ কত দিন পর্যন্ত বজায় থাকে। 

স্মার্টফোন একটি ইলেকট্রনিক ডিভাইস। স্মার্টফোনের ব্যাটারিতে নানান কেমিক্যাল ইন্সট্রুমেন্ট ব্যবহার করা হয় যা একটি সময়ের পর শেষ হয়ে যায়।

এখন প্রশ্ন হলো, স্মার্টফোনের মেয়াদ কোথায় লেখা থাকে? এবং এই ইলেকট্রনিক ডিভাইসের মেয়াদ কতদিন থাকে? অন্য যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের মতোই স্মার্টফোনের ব্যাটারিতে রাসায়নিক ব্যবহার করা হয়, যা কিছু সময় পর শেষ হয়ে যায়। আজকাল স্মার্টফোনে ফিক্সড ব্যাটারি আসে, ব্যাটারি নষ্ট হয়ে গেলে তা রিপ্লেস করা যায় না। ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার পর মানুষ তাদের স্মার্টফোন ফেলে দেয়।

স্মার্টফোনে এক ধরনের চিপ এবং যন্ত্রাংশ ব্যবহার করা হয় যা দীর্ঘ সময় ধরে চলে, যদি কেউ ফোনটিকে যত্ন সহকারে ব্যবহার করেন। অনেক ফোন কোনো সমস্যা ছাড়াই ৮-১০ বছর ধরে চলে। তবে মাঝে মাঝে এর ব্যাটারি পরিবর্তন করতে হতে পারে।

একটি স্মার্টফোন যত বছরই ব্যবহার করুন না কেন, এর মেয়াদ শেষ হয় না। আসলে স্মার্টফোনের কোনো নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার তারিখ নেই। কিন্তু এমন কিছু কারণ রয়েছে যার কারণে একদিনের জন্যও সঠিকভাবে ব্যবহার না করলেও স্মার্টফোন নষ্ট হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত স্মার্টফোনের কোনো বড় ত্রুটি না থাকে, ততক্ষণ এটি কাজ করতে থাকে। এই সমস্যাটি ব্যাটারি, সার্কিট বোর্ড বা তারের সঙ্গে হতে পারে।

বর্তমানে স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বেশ চতুর হয়ে উঠেছে। বেশিরভাগ কোম্পানি ২-৩ বছর পর স্মার্টফোনে সফটওয়্যার আপডেট দেওয়া বন্ধ করে দেয়। যার কারণে পুরোনো স্মার্টফোন ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে এবং স্মার্টফোন পরিবর্তন করতে হয়।

আবার অনেকেই ঘন ঘন নিজেদের স্মার্টফোন পরিবর্তন করে বাজারে আসা নতুন স্মার্টফোন কিনে নেন মাত্র ৩ থেকে ৪ মাসের ব্যবধানে। তবে এর কোনও সুফল নেই। এতে করে গ্রাহকদের বাজেটেও টান পড়ে। বিশেষজ্ঞদের মতে, যতক্ষণ স্মার্টফোন ব্যবহারযোগ্য, ততক্ষণ তা ব্যবহার করা যেতে পারে। প্রয়োজনে খারাপ ব্যাটারি এবং স্ক্রিন পরিবর্তন করেও ফোন ব্যবহার করা যেতে পারে।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

Hacked By YAM!N_69

news image

অন্যান্য শিল্পের তুলনায় এআই নিয়ে বেশি উদ্বিগ্ন আমেরিকানরা

news image

সাইবার হামলার শিকার ডাকসুর ছাত্রদল-শিবিরের প্রার্থীরা

news image

আইফোন ব্যবহারকারীদের জন্য আসছে দুঃসংবাদ

news image

ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি

news image

মানসিক অসুস্থতা বাড়াতে পারে চ্যাটজিপিটি

news image

বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে স্টারলিংকের কাজ শুরু

news image

সিক্স-জি ইন্টারনেট যুগে কেমন হবে বিশ্ব?

news image

সাত দিনে ৭৭ মিনিট বিঘ্ন হবে বাংলাদেশ স্যাটেলাইটের সেবা

news image

একেবারে বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ

news image

বিশ্বজুড়ে ফেসবুকে হঠাৎ বিভ্রাট

news image

যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের

news image

ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি কমালো সরকার

news image

ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল

news image

ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল

news image

ভারতের ব্যান্ডউইথ আমদানি সীমিত করল বিটিআরসি

news image

এখন থেকে ফেসবুক লাইভ ভিডিও সংরক্ষণ করা যাবে ৩০ দিন

news image

মোবাইল অপারেটরদের নতুন করে তরঙ্গ বরাদ্দ দেবে বিটিআরসি

news image

ফোনের ব্যাক কভারে টাকা রাখলে হতে পারে যেসব বিপদ

news image

উন্নত এআই চ্যাটবট পরিষেবাগুলো বিনামূল্যে প্রদান করবে বাইডু

news image

ই-সিম বাংলাদেশে পিছিয়ে কেন?

news image

মোবাইল ব্যাংকিংয়ে ইতিহাসে সর্বোচ্চ লেনদেন

news image

পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিশাল গ্রহাণু, ধ্বংস হতে পারে যে শহর

news image

রিল-শর্টসে মস্তিষ্কে কী ঘটছে, জানেন?

news image

চীনা এআই সুনামিতে লণ্ডভণ্ড বিশ্ব প্রযুক্তি

news image

হোয়াটসঅ্যাপে ইসরাইলি স্পাইওয়্যারের নজরদারি!

news image

কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সৌরঝড়ের পূর্বাভাস: গবেষণার নতুন দিগন্ত

news image

হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে

news image

পৃথিবীর দিকে ধেয়ে আসছে অ্যাস্টারয়েড, ২০৩২ সালে আঘাত হানার আশঙ্কা

news image

আজ পাসওয়ার্ড পরিবর্তন করার দিন